শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

হাল্ট প্রাইজের অন-ক্যাম্পাস রাউন্ডে কুবিতে টিম ডাল-ভাতের বিজয়


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত আন্তর্জাতিক হাল্ট প্রাইজ প্রতিযোগিতার অন-ক্যাম্পাস রাউন্ডের চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম ডাল-ভাত’। দ্বিতীয় স্থান অর্জন করেছে ‘টিম ভিশনারি মার্কেটার্স’ এবং তৃতীয় হয়েছে 'টিম এরোরা'।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি), বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। জাতিসংঘ এবং বিল ক্লিনটন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্বের বৃহত্তম সামাজিক ব্যবসা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’-এর কুবি অন-ক্যাম্পাস পর্বটি ছিলো অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ।

হাল্ট প্রাইজ, কুবি’র আয়োজকদের দেওয়া তথ্যমতে, গত ১৮ ডিসেম্বর রেজিস্ট্রেশন পর্ব শুরু হলে ১২৭টি দল অংশগ্রহণ করে। বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সাতটি দল ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালিস্ট দলগুলো হলো—টিম ভিশনারি, ভিশনারি মার্কেটার্স, টিম এরোমা, টিম গ্লো লিফ, টিম সিলথেরিয়া, টিম ডাল-ভাত, ও টিম শতরঞ্জি।

গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন প্রাণ-আরএফএলের কর্পোরেট ব্র্যান্ডের ম্যানেজার শেখ হামীম আলী, গোদরেজ বাংলাদেশ লিমিটেডের এরিয়া লিড মো. আরাফাত হোসেন, অ্যাবরোড স্টাডি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার শাহনূর কিবরিয়া সুজন এবং লার্নিং মেটের চিফ এক্সিকিউটিভ অফিসার রাসেল-এ-কাওসার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস ডিরেক্টর মোজাহিদুল ইসলাম চৌধুরী জানান, “আমাদের দলগুলো বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করছে। তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে, এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেলে সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বড় একটি সাফল্য হবে। আমাদের মূল লক্ষ্য তিনটি দলকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা, যেখানে তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।”

‘হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস রাউন্ড ২০২৪-২৫’ এর অ্যাসোসিয়েট এবং বেভারেজ পার্টনার হিসেবে ছিলেন প্রাণ-আরএফএল, গিফট পার্টনার হিসেবে ছিল গোদরেজ, অ্যাসোসিয়েট পার্টনার ছিল স্টাডি অ্যাবরোড, নলেজ পার্টনার ছিল আইএলএস এক্সিলেন্স এবং ইন্সপায়ারেশন পার্টনার ছিল প্রগতি বই ঘর। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল এনটিভি অনলাইন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এবং দেশ টিভি।

উল্লেখ্য, ২০২০ সালের ২৪ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১৬ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে