প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

সাকিবের নেতৃত্বে এশিয়া কাপ , দলে সোহান-সাব্বির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2022 12:21:53 pm

সংগৃহীত ছবি


স্পোর্টস ডেস্ক :


অবশেষে এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের বেশ কয়েকজন চোটে পড়া ও সাকিব আল হাসানের বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি সংশ্লিষ্ট সমস্যার কারণে দল ঘোষণার তারিখ পেছানো হয়েছিল দুই দফায়।


তবে বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করে শুক্রবার মধ্যরাতে দেশে ফেরেন সাকিব। আজ শনিবার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয়েছে, এশিয়া কাপে ১৭ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।


এ নিয়ে তৃতীয় দফায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরলেন সাকিব আল হাসান। ২০০৯ সালে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাত্র চারটি ম্যাচে নেতৃত্ব দিলেও ২০১৭ সালে মাশরাফী বিন মোর্ত্তজার অবসরের পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় সাকিবকে। এর আগে ২১টি ম্যাচে নেতৃত্ব দেওয়া সাকিবের অধীনে বাংলাদেশ জিতেছিল সাতটি ম্যাচে, হেরেছিল ১৪টি।


এদিকে চোটে থাকা নুরুল হাসান সোহানকে রিস্ক নিয়েই এশিয়া কাপের দলে রেখেছে নির্বাচকরা। ২১ আগস্ট পরবর্তী পর্যবেক্ষণ শেষে বোঝা যাবে সোহান কী দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে কি দেবে না।

লিটন দাস এবং ইয়াসির আলী চোটে পড়ায় ঘোষিত দলে রয়েছে বেশ কিছু চমক। লিটন দাসের চোট, মুনিম শাহারিয়ার এবং নাজমুল হাসান শান্তর অফ-ফর্মের কারণে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

দলে জায়গা হয়েছে সাব্বির রহমানের। ডানহাতি এই ব্যাটার জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ২০১৯ সালে সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে খেলার পর। মিডল অর্ডারে হার্ড হিটার একজনের খোঁজেই তাকেও ফেরানো হয়েছে এশিয়া কাপের দলে।

এছাড়াও দলে রাখা হয়েছে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম দেয়া মাহমুদউল্লাহ ও মুশফিককে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক নুরুল হাসান সোহান চোটে পড়ায় শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলানো হয়েছিল মাহমুদউল্লাহকে। দলে জায়গা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলা এবাদত হোসেনকে।

আগামী ২৭ অগাস্ট দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশের গ্রুপেও রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অন্য গ্রুপে পাকিস্তান ভারতের সঙ্গে যুক্ত হয়ে বাছাই পর্বে পার করে আসা অন্য একটি দল।

এশিয়া কাপে বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন এবং নুরুল হাসান সোহান।


আরও খবর






6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

১ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে