কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অভিযান ও মতবিনিময় সভা

জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অভিযান ও মতবিনিময় সভা



নোয়াখালীর চৌমুহনীতে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অভিযান ও মতবিনিময় সভা


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর আইন ২০২৩ এর ১৯৫ ধারায় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে স্পট আয়কর অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী বাজারের হক শপিং মল ও হোসেন মার্কেটে এ আয়কর অভিযান পরিচালনা করা হয়।


এর আগে সাধারণ ব্যবসায়ী নেতৃবৃন্দ, আয়কর আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের সাথে আয়করের গুরুত্ব, রাজস্ব বৃদ্ধি, করদাতা বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা চৌমুহনী বাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।


এসময় কর আইন বিষয়ে ব্যবসায়ীদের অবহিত ও সচেতনতা বিষয়ে আলোচনা করেন উপ কর কমিশনার এনামুল হাছান-আল-নোমান।


মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের, হক শপিং মল সভাপতি হাজী মোঃ মাসুম, কার্যকরী সভাপতি মোঃ ইউসুফ, নোয়াখালী কর আইনজীবী সমিতির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্ল্যাহ, চৌমুহনী ট্যাকসেস বার এসোসিয়েন সভাপতি রতন লাল সাহা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কিরণ প্রমূখ।

আরও খবর