নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে কারিতাস ইন্টারন্যাশনালিস-এর সদস্যদের সহায়তায় বাংলাদেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব জেলায় বন্যা ২০২৪-এ ক্ষতিগ্রস্তদের জরুরি ও পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের জীবিকা পুনরুদ্ধার ও গৃহ মেরামতের জন্য ঝিনাইগাতী উপজেলার কাংশা, ধানশাইল, নলকুড়া, গৌরীপুর ও ঝিনাইগাতী সদর ইউনিয়নসহ মোট ৫টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ৩৫ জন পরিবারকে ৩৬ হাজার টাকা করে গৃহ পুনঃনির্মাণ করার জন্য নগদ অ্যাকাউন্টের মাধ্যমে সহায়তা প্রদান করা হয় এবং জীবিকা সহায়তার জন্য ৬৩ জনের মাঝে ৬ হাজার টাকা করে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হয়। এছাড়াও ১৩২ জনকে কাজের বিনিময়ে ৫৬০০ টাকা করে প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, কারিতাস ময়মনসিংহের দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার ছন্দা হাউই, একাউন্টস অফিসার লিঞ্জা চাম্বুগং, মনিটরিং অফিসার শেখ মোহাম্মদ খালেদ শরীফ, ফিল্ড অফিসার রতন মানখিন, কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা। এছাড়াও ঝিনাইগাতী উপজেলার কারিতাসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর