বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কনস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

ভৈরবে এনটিভি দর্শক ফোরামের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান

কিশোরগঞ্জের ভৈরবে নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান করেছে এনটিভি দর্শক ফোরাম। মঙ্গলবার দুপুরে শহরের কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এই আয়োজন করা হয়। সম্মাননা পাওয়া গুণীজনেরা হলেন-শিক্ষাবিদ অধ্যক্ষ মো. হানিফ (মরণোত্তর), সমাজ সেবক আলহাজ্ব নূরুজ্জামান লাল মিয়া (মরণোত্তর). ভাষা সৈনিক আব্দুল মতিন (মরণোত্তর), ভাষা সৈনিক আলহাজ্ব জহুরুল হক জরু মিয়া ও বীর মুক্তিযোদ্ধা এম.এ. হামিদ। এনটিভি দর্শক ফোরাম ভৈরবের উপদেষ্টা মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট নাট্যকার নির্দেশক ও সরকারি বিজ্ঞান কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান। সম্মাননা দেওয়া গুণীজনদের জীবনী নিয়ে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র “গুণীজন” এর মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির সদস্য, লেখক-কলামিস্ট অধ্যক্ষ মো. শহীদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভৈরব টিচার্স ট্রেনিং কলেজের পরিচালক, আসাদুজ্জামান বাবুল ও কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল ও কলেজের অধ্যক্ষ সাফায়েত হোসেন। আরও বক্তব্য রাখেন এনটিভির ভৈরবের স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন, সম্মিলন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সামিউজ্জামান সুমন, ভৈরব চেম্বারের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট জাহিদুল হক জাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন, প্রভাষক বদরুল আরেফিন রাতুল, শিক্ষক আহসান উল্লাহ আকাশ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, এনটিভি দর্শক ফোরাম ভৈরবে ধারাবাহিকভাবে গুণীজনদের সম্মাননা প্রদান করে আসছে। যা খুব প্রজেটিভ। কোনো সমাজে গুণীজনদের সম্মান জানানো মানেই হলো সেই সমাজে আরও গুণীজন তৈরি হবে। গুণীজনদের সম্মাননা জানিয়ে এনটিভি ভৈরবে গুণীজন তৈরিতে বলিষ্ঠ ভূমিকা রাখছে। বর্তমান তরুণ সমাজের অবক্ষয় রোধে শিল্প-সাহিত্য সংস্কৃতির চর্চার বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, মোবাইল আসক্তি, মোবাইল গেইম আর অপসংস্কৃতির হাত থেকে নতুন প্রজন্মকে রক্ষায় তাদের মাঝে দেশীয় সংস্কৃতির বীজ বুপন করতে হবে। আর এর অন্যতম অনুসঙ্গ হলো এদের মাঝে মুদ্রিত বই পড়ার অভ্যাস, নাচ-গান, কবিতা, অভিনয়ের চর্চা গড়ে তোলা। এই ক্ষেত্রে ভৈরবে এনটিভি দর্শক ফোরাম ও জাতীয় শিশু-কিশোর ও যুব সংগঠন “চাঁদের হাট” অগ্রণী ভূমিকা পালন করছে। বক্তারা প্রত্যাশা করে বলেন, আগামীতেও এনটিভি দর্শক ফোরাম ও চাঁদের হাট ধারাবাহিকভাবে এমন সুন্দর আয়োজন করে যাবে। অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে গল্পলেখা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও তাদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও খবর


6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

১১ ঘন্টা ৫৪ মিনিট আগে