পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

কুলিয়ারচরে লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৭৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মশিউর রহমান। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ হান্নান, সিনিয়র সহ-সভাপতি কুলিয়ারচর উপজেলা বিএনপি ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাহ্ উদ্দিন খাঁন সাহজাহান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. মহসিন রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, কুলিয়ারচর উপজেলা যুবদলের আহবায়ক আজাহার উদ্দিন লিটন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. ফারুক আহমেদ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল হেলিম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট মৌলভী আব্দুল করিম মাষ্টার সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক মো. ফেরদৌস আলম, বিন্নাবাইদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক সালমা আক্তার, সহকারী শিক্ষক মো. নাজিমউদ্দীন, সহকারী শিক্ষক মো. সাইদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী প্রধান শিক্ষক ছাইদুরদ রহমান, সিনিয়র সহকারী শিক্ষক মো. খালেকুজ্জামান, সহকারী শিক্ষক মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানের প্রধান আর্কষণ ছিল স্কাউট ও গার্লস গাইডদের শারীরিক কসরত, দৌড় প্রতিযোগিতা, গোলক নিক্ষেপ, চাতকি নিক্ষেপ, মোরগের লড়াই, মিউজিক্যাল চেয়ার, পুকুর পাড়, সতিনের ছেলে কেউ নেয়না কোলে, দড়ি লাফ, যেমন খুশি তেমন সাজ, বিশেষ ডিসপ্লে ও নৃত্য পরিবেশন ইত্যাদি।
আরও খবর

6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৮ মিনিট আগে