অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

রমজানে জুমার নামাজের ফজিলত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-02-2025 01:21:25 pm

মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। আর মাত্র কয়েকদিন পেরুলেই শুরু হবে রমজান। এখনই রমজানের প্রস্তুতিতে বিশেষ কিছু আমলের বাস্তবায়ন খুবই জরুরি। পবিত্র মাহে রমজান অফুরন্ত ফজিলতের মাস। রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি, তাহাজ্জুদ, সুন্নত ও নফল নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি। আর রমজান মাসে জুমাবার মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। 


ইসলামের দৃষ্টিতে দিনটি অনেক বরকতময় ও তাৎপর্যপূর্ণ। আল্লাহ এ দিনকে অন্যান্য দিনের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পবিত্র রমজানের জুমার দিন হওয়ায় এর ফজিলত আরও অনেকগুণ বেশি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের বহু ফজিলত বর্ণিত হয়েছে।


আল্লাহ তায়ালা এ দিনের প্রতি গুরুত্ব দিয়ে কোরআনে ইরশাদ করেন, “মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর ইবাদতের জন্য দ্রুত যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝ।” (সূরা আল জুমু‘আ : ০৯)


হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ্ ইবনে ইউসুফ (রা.) ও আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবত (ফরজ) গোসলের মত গোসল করে সালাতের জন্য আগমণ করে, সে যেন একটি উট কুরবানী করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমণ করে, সে যেন একটি গাভী কুরবানী করল। যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে যে আগমণ করে, সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানী করল। চতুর্থ পর্যায়ে যে আগমণ করে সে যেন একটি মুরগী কুরবানী করল। পঞ্চম পর্যায়ে যে আগমণ করল সে যেন একটি ডিম কুরবানী করল। পরে ইমাম যখন খুতবা প্রদানের জন্য বের হয় তখন ফেরেশতাগণ জিকির শোনার জন্য হাজির হয়ে থাকেন।


ইসলামি শরিয়তের বিধানে জুমার দিনের মাহাত্ম্য সীমাহীন। এ দিন মানব জাতির আদি পিতা- হজরত আদম (আ.) এর দেহের বিভিন্ন অংশ সংযোজিত বা জমা করা হয়েছিল বলেই দিনটির নাম জুমা রাখা হয়েছে। জুমার দিনকে আল্লাহ তায়ালা সীমাহীন বরকত দ্বারা সমৃদ্ধ করেছেন। এটি সপ্তাহের সেরা দিন। হাদিস শরিফের বর্ণনা অনুযায়ী এ বরকতময় দিনটি আল্লাহ তায়ালা বিশেষভাবে উম্মতে মুহাম্মদিকে (সা.) দান করেছেন।


নবি করিম (সা.) ইরশাদ করেন, সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন হচ্ছে জুমার দিন। এ পবিত্র দিনে হজরত আদম (আ.) কে সৃষ্টি করা হয়েছিল এবং এ দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। (মুসলিম শরিফ)


এছাড়াও হাদিস শরিফে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলে ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, জুমা তোমাদের পারস্পরিক দেখা সাক্ষাত ও সাপ্তাহিক ঈদের দিন। তাই এ দিনটি রোজার জন্য নির্ধারিত করা সমীচীন নয়। জুমার আগের রাত্রিটিও বিশেষ গুরুত্বপূর্ণ। হাদিস শরিফে বলা হয়েছে, জুমার পূর্ববর্তী রাতে বনি আদমের সমস্ত আমল মহান আল্লাহ তায়ালার দরবারে পেশ করা হয়। (বুখারি, আহমদ)

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪৩ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৮ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে