পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

কুলিয়ারচরে বীর কাশিমনগর ফেদউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বীর কাশিমনগর ফেদউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের ৮৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপি'র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম.এ হান্নান, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উত্তরাধিকারী ও আজীবন দাতা সদস্য ফজলুল করিম, সালুয়া ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম বকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, জনতা আইডিয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, উপজেলা বিএনপি'র সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট মৌলভী আব্দুল করিম মাষ্টার সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মুহাম্মদ মোশাররফ হুসেন ও অফিস সহকারী মো. অলিউল করিম। ধারা বর্ণনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহবুবুর রহমান, সহকারী গ্রন্থাগারিক মো. আসাদুল করিম ও সালুয়া ইউনিয়নের কাজী মো. আমান উল্লাহ। অনুষ্ঠানের প্রধান আর্কষণ ছিল স্কাউট ও গার্লস গাইডদের শারীরিক কসরত, দৌড় প্রতিযোগিতা, গোলক নিক্ষেপ, চাতকি নিক্ষেপ, মোরগের লড়াই, মিউজিক্যাল চেয়ার, পুকুর পাড়, সতিনের ছেলে কেউ নেয়না কোলে, দড়ি লাফ, যেমন খুশি তেমন সাজ, বিশেষ ডিসপ্লে ও নৃত্য পরিবেশন ইত্যাদি।
আরও খবর


6ae824bd1f9e0-021126115053.webp
সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা

৩ ঘন্টা ৪৪ মিনিট আগে