চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

বই দিয়ে বাড়িয়ে তুলুন ঘরের সৌন্দর্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-02-2025 07:58:00 am

বইবিলাসী মন আর তা গুছিয়ে রাখার ঢং মানুষের রুচির বহিঃপ্রকাশ। বই শুধু মানুষের মনকে আলোকিত করে না, বাড়িয়ে তোলে ঘরের সৌন্দর্য ও অভিজাত্য। তাই ভাষার মাস ফেব্রুয়ারিতে প্রাণের বইমেলায় ডুব দিয়ে কিনে নিতে পারেন পছন্দের কিছু বই।


অনেকে মনে করেন, বই কেনা মানেই কিছু টাকার অপচয়। আবার বাড়িতে বই রাখার বাড়তি ঝামলো তো আছেই। কি তাইতো? আপনার দৃষ্টিভঙ্গি যদি এমন হয় তবে জেনে রাখুন, বই দিয়েই কিন্তু ঘরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলা সম্ভব।

 

মনের মতো ঘর সাজাতে বাড়ির প্রতিটি রুমে কত কিছুই-না ব্যবহার করি আমরা। সাধারণত প্রতিটি বাড়িকেই সুন্দর করে সাজাতে আমরা ব্যবহার করি দৃষ্টিনন্দন লাইট, নানা ধরনের ফুল, আর্টিফিশিয়াল গাছ, পেইন্টিং আরও কত কী? কিন্তু বাড়ির এই ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বইও।

 

যারা বেশি বই পড়েন, তাদেরকে সবাই একটু আলাদাভাবে বিচার করে থাকেন। জ্ঞানী, গুণী, বুদ্ধিমানের তালিকায় তাদের নামই রাখা হয় প্রথম সারিতে। বইয়ের ধরন দেখেই বোঝা যায় ব্যক্তির মেধার দৌড় ও ব্যক্তিত্ব।

 

তাই বাড়িকে বই দিয়ে সাজিয়ে ফেলুন। আর এর আগে মাথায় রাখুন ভালো ভালো বইয়ের নামের তালিকা। এ ক্ষেত্রে দেশি-বিদেশি লেখকদের লেখাকে প্রাধান্য দিতে পারেন।

 

ঘর সাজাতে দেয়ালে বইকে তুলে ধরতে পারেন। এক্ষেত্রে বইগুলোকে খুলে দেয়ালে টাঙিয়ে দিন। পুরো দেয়ালে বই লাগানো হয়ে গেলে কালো রঙের মার্কার দিয়ে তাতে আঁকতে পারেন লাইন ড্র দিয়ে কোনো সুন্দর ছবি।

 

বইয়ের প্রচলন ঠিক কখন হয়েছিল, সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় ইতিহাস থেকে। ইতিহাস ঘেঁটে জানা যায়, ১২৫০ সালে মিসরে আর ১৪৫০ সালে মধ্যে ইউরোপের কয়েকটি স্থানে অক্ষর বসিয়ে বই ছাপানোর কাজ শুরু হয়েছিল। এশিয়ার এদিকটায় তখন গাছের বাকল, কলাপাতা বা তালপাতায় হস্তাক্ষরে পুথি লেখা হতো। তবে সমসাময়িক ১৪৫৫ সালে গুটেনবার্গ বাইবেলটিকেই প্রথম ছাপানো বইয়ের মর্যাদা হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

 

তাই দেশীয় সংস্কৃতি তুলে ধরে এমন কিছু বই বইয়ের আলমারিতে সাজিয়ে রাখতে পারেন। সাজানো বইয়ের যত্নে নিয়মিত বইয়ের ধুলাবালি পরিষ্কার করুন। র‌্যাকে রাখা বইয়ের ক্ষেত্রে কর্নারে রাখতে পারেন নেপথলিন আর নিমপাতা। এতে আপনার পছন্দের বইগুলো পোকার আক্রমণ থেকে রেহাই পাবে।

 

মেধা আর আত্মার পরিশুদ্ধিতে বইয়ের কদর থাকলেও বর্তমানে ইন্টেরিয়র ডিজাইনেও বেড়েছে এর ব্যবহার। বইকে দৃষ্টিনন্দনভাবে ফুটিয়ে তুলতে পারেন আপনার বেডরুমে বা ড্রয়িংরুমে। এ ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিনন্দন বইয়ের র‌্যাকের ব্যবহার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারে আরও কয়েক গুণ।

আরও খবর

6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২৩ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৭ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৬৬ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে