গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫২৯

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-02-2025 06:32:26 pm

সারাদেশে চলমান ‘ডেভিল হান্ট’ অপারেশনে গত ২৪ ঘণ্টায় আরও ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযান ছাড়াও সব মিলে বিভিন্ন অপরাধে এক হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ।


পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে। এই অভিযানে এখন পর্যন্ত ৫২৯ জন গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে এক হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার ৯৭৪ জন।


তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত একটি বিদেশি পিস্তল, শুটার গান একটি, গুলি সীসা কার্তুজ একটি করে, কার্তুজের খোসা দুটি, চাপাতি একটি, রামদা দুটি, ছেনি একটি, দা দুটি, ছোরা চারটি, চাকু একটি, ধামা একটি, স্টিলের বাটন একটি, প্লাস একটি ও খেলনা পিস্তল একটি।



দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ অপারেশন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে। যৌথবাহিনী সারাদেশে একযোগে এই অভিযান পরিচালনা করছে।


ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট ‘শয়তান’ নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২২ ঘন্টা ৩৬ মিনিট আগে