যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধি, ভারতের ‘ষড়যন্ত্র’ দেখছেন স্থানীয়রা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-02-2025 04:17:38 pm

ছবি: দৈনিক দেশচিত্র


নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ কর্মসূচি সফল করতে লালমনিরহাটের দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারাজসহ ৫ জেলার ১১টি একযোগে কর্মসূচি পালনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এরই মধ্যে তিস্তা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে।



শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ বাড়তে শুরু করে। ৪৮ ঘণ্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি প্রতিহত করতে প্রতিবেশী রাষ্ট্র ভারত পরিকল্পিতভাবে পানি ছেড়ে দিয়ে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।  


এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ব্যারাজের ছয়টি জলকপাট খুলে দিয়েছে । জেগে উঠা বালুচরের রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, বাদামসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন তিস্তা পাড়ের কৃষকরা।



রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ১৭ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)।


ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ অপারেটর নুরুল ইসলাম বলেন, “ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বাড়ছে। কী পরিমাণ পানি আসবে তা বলা যাচ্ছে না।”


তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রংপুর বিভাগের লালমনিরহাট, নিলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ১১টি পয়েন্ট আয়োজিত কর্মসূচিতে ৫ জেলার লক্ষাধিক মানুষ তিস্তা নদী পাড়ে সমাগম ঘটিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানা গেছে।

আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে