শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

মোংলায় বিএনপির সমাবেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ ৩১ দফা বাস্তবায়নের আলোচনা

মোংলায় বিএনপির সমাবেশ

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে মোংলায় পৌর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরের রিমঝিম চত্বরে অনুষ্ঠিত বিএনপির এ সমাবেশ জুড়েই ছিল এক সময়ের মিত্র দল জামায়াত ইসলামীর কঠোর সমালোচনা।

তাদের চোর, লুটেরা ও বিশ্বাসঘাতকসহ নানা রকম উপাধি দিয়ে সমালোচন করেন বাগেরহাট জেলার ও মোংলার বিএনপির নেতারা। সমাবেশে তারা বলেন, চারদলীয় জোট সরকারের সময় তাদের নেতাদের র‌্যাব দিয়ে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছেন জামায়াত। এখন এই দলটি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন এবং বিএনপিকে বিরোধী দল হিসেবে দাঁড় করানোর পায়তারা চালাচ্ছেন। তবে জামায়াত ইসলামীর সেই স্বপ্ন কখনোই পূরণ হবেনা বলেও উল্লেখ করেন নেতারা।

 তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবেন বলে তারা ৩১দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবাণ জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির  সদস্য  ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা  আঃ হালিম খোকন, মোংলা পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির  সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক এমরান হোসেন,  বাবলু ভুইয়া, বিএনপি নেতা আব্দুস সালাম ব্যাপারী, সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক,  ইমান হোসেন রিপন,  পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগমসহ পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি - সাধারণ সম্পাদক ও স্থানীয় দলীয়  নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলো।


আরও খবর