মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা


দীর্ঘ ৯ বছর পর ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ঈশ^রগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েতুল্লাহ কালাম এবং যুগ্ম- আহবায়ক মোতাহের হোসেন তালুকদার উপজেলা বিএনপির ১০১ সদস্য ও পৌর বিএনপির ৮৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন। উপজেলা কমিটিতে ঈশ^রগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু কে সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনিকে সদস্য সচিব করা হয়। অন্যদিকে পৌর কমিটিতে সাইদুল হককে আহবায়ক ও নুরে আলম জিকুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটি প্রকাশিত হওয়ার পর থেকে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নবগঠিত কমিটির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বেশ কিছুদিন ধরে কমিটি নিয়ে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগ্রহ উদ্দীপনা বিরাজ করছিলো। প্রকাশিত কমিটিতে সকল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে এই নতুন কমিটি।

Tag
আরও খবর