মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ উপলক্ষে এক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় উপজেলার সোহাগী ক্লাস্টারের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ টি ইভেন্টে ২শ ৪০জন  প্রতিযোগি অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারীরা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট যেমন দৌড়, উচ্চলাফ, লংলাফ, অংক দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ক্রিকেট বল নিক্ষেপ সহ আরো বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ইত্যাদি অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেনেন্থেরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম। তিনি তার বক্তব্যে বলেন, “আজকের এই প্রতিযোগিতা আমাদের প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেছে। শুধু পড়াশোনা নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ স্বাধনে এমন ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হল, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে প্রতিভা উদ্ভাসিত করা। যাতে তারা ভবিষ্যতে সুশৃঙ্খল নাগরিক ও সফল মানুষ হয়ে গড়ে উঠতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সু-শাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, পূর্ব জাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান, জাটিয়া  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ খান।

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সুটিয়া, কুমারুলী, দরগাপাড়া, ঘাগড়াপাড়া ও মাকরঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুর রশিদ ভুঁইয়া, কল্পনা সাহা, ফেরদৌসি বেগম ও বন্ধনা রানী পাল।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সত্যিই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার পথ প্রদর্শন করেছে এবং সকলের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।


Tag
আরও খবর