নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রাণ ফিরে পেল শেরপুরের ঝিনাইগাতী মহারশি নদীর রাবার ড্যাম

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়ায় কৃষকদের সুবিধার্থে বিগত ২০১৬ সালে বোরো ফসল উৎপাদনের জন্য জাইকার অর্থায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় রাবার ড্যাম। এ রাবার ড্যামকে ঘিরে সমবায় অধিদপ্তর থেকে ‘মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমিতি রেজিস্ট্রেশন করা হয়। বিগত সালের কমিটির বিভিন্ন অনিয়মের কারণে কৃষকরা সুবিধা পায়নি। সম্প্রতি ঝিনাইগাতীতে বন্যাজনিত কারণে মহারশি নদীর কুশাইকুড়া এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় এবার অনিশ্চিত ছিল বোরে আবাদের। কিন্তু মো. ফজলুল করিমকে সভাপতি করে ৪ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি সমবায় অধিদপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়। সমিতিতে অর্থ না থাকলেও বর্তমান কমিটি নিজস্ব তহবিল থেকে ২ লক্ষ টাকা ব্যয় করে ওই বাঁধ নির্মাণ করে। ফলে এবার ৬ শত একর জমি ওই এলাকায় বোরো আবাদের আওতায় আনা হয়েছে। জাইকার অর্থায়নে আরও ৩টি পানির হাউজ নতুন করে নির্মাণ করা হয়েছে। এতে কৃষকদের অনেক সুবিধা হয়েছে। নতুন কমিটির সভাপতি মো. ফজলুল করিম জানান, আমরা দায়িত্ব নিয়ে কৃষকের কথা চিন্তা করে সমিতির তহবিলে অর্থ না থাকার পরও নিজস্ব অর্থায়নে ২ লক্ষ টাকা ব্যয় করে একটি বাঁধ নির্মাণ করেছি। রাবার ড্যামটি ৩ হাজার একর জমিতে পানি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ওই সময়ে স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে ৩ হাজার একর জমি বোরো ফসলের আওতায় আনা হবে।

Tag
আরও খবর