জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা

চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে বাহাগিলী ইউপি'র চিত্র



নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী  ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপটন এর প্রচেষ্টায় গত আড়াই বছরে বদলে গেছে ইউপি বাসীর জীবন মানোন্নয়ন। সেই সাথে ইউনিয়ন জুড়ে লেগেছে উন্নয়নের ছোঁয়া। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত দিনে নানা সমস্যায় জর্জরিত ছিলো এই ইউনিয়ন পরিষদ। এক সময় পুরো ইউনিয়ন জুড়ে ছিলো অগোছালো এবং জনসাধারণের জনদুর্ভাগের শেষ ছিল না। রাস্তাঘাট ছিল খানাখন্দে ভরা এবং পুল-কালভার্ট ছিল ভাঙ্গাচুরা, যা দিয়ে চলাচলে জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু সেই চিত্র এখন আর চোখে পড়েনা। 


গ্রামীণ জনপদে উন্নত সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন। খুব অল্পসময়ের মধ্যে অনেকগুলো দৃশ্যমান উন্নয়ন করে ইউনিয়নবাসীর প্রশংসায় ভাসছেন তিনি।   

সরেজমিনে বাহাগিলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা যায়, বর্তমান চেয়ারম্যান যে সকল উন্নয়ন করেছেন তার চিত্র দৃশ্যমান। বিভিন্ন ওয়ার্ডের অলিগলির কাচা মাটির রাস্তা গুলো করে দিয়েছেন হেরিংবন্ড রাস্তা, খানাখন্দে ভরা ও ভাঙাচুরা রাস্তাঘাট মেরামত করে নতুন রাস্তায় পরিনত করেছেন। 

এমনকি বাহাগিলী ইউনিয়নের দুপারের মানুষের দুর্ভোগ কমাতে একটি কাঠের ব্রিজ তৈরি করেন তিনি। যার সুফল ভোগ করছে এলাকার বাসিন্দারা। 

এছাড়াও ইউনিয়নবাসীর মধ্যে দারিদ্র্যতা দূরীকরণের জন্য সরকারী নির্দেশন মোতাবেক খানা জরিপের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে সরকারী ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন সামাজিক ভাতা বিতরণ করে আসছেন তিনি।

তবে যার নেতৃত্বে গ্রামীণ এ জনপদের মানুষ শহুরে জীবনযাত্রার আওতায় এসেছে, সেই ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন এখন নানামুখী ষড়যন্ত্রের শিকার বলে জানান স্থানীয়রা। 

লাকাবাসীরা জানান, অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদসহ জনসাধারণের মাঝে যে উন্নয়ন হয়েছে তা এর আগে কোন দিন হয়নি। এমনকি কোন চেয়ারম্যান জনগণের জীবন মানোন্নয়নের কথা ভাবেননি। অতীত যারা এসেছে তারা শুধু নিজের আখের গুছিয়েছে। 

বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন বলেন, কিভাবে আমার ইউনিয়নের জনগণের জীবন মানোন্নয়ন করা যায় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। ইউনিয়ন পরিষদে আসা সরকারি সকল সুযোগ-সুবিধা জনগণের মাঝে বিতরণ করি। কিন্তু একটি গ্রুপ আমাকে অপদস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র ও অপকর্মে লিপ্ত হচ্ছে। তবে শত বাধা আসলেও আমি জনগনের কল্যানে কাজ করতে কখনও পিছপা হবো না। ইউনিয়ন বাসীর সেবা করে আমি বেঁচে থাকতে চাই।



আরও খবর