সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কুলিয়ারচরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড এ রামদী ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী মোঃ মজলু মিয়ার সভাপতিত্বে, উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, মোঃ শরিফুল আলম (সি.আই.পি)। অনান্যদের মধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, এ্যাডভোকেট মোঃ মশিউর রহমান।কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, নুরুল মিল্লত। সাধারন সম্পাদক, এম.এ হান্নান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক, হাজী মোঃ শাহ আলম। কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি খুসরুজ্জামান জিএস শরীফ।সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, মোঃ সালাউদ্দিন খন শাজাহান। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ কিতাব আলী সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাফি উদ্দিন শাফি মিয়া। আগস্ট বিপ্লবে বিগত দিনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথি মো. শরীফুল আলম সিআইপি তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে যারা গণহত্যা করেছে বাংলার মাটিতে তাদের কোন ঠায় হবেনা। বিগত ১৭ বছর আমাদের নেতাকর্মীদের উপর ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন চালিয়েছে তা আমরা কেউ ভুলে যায়নি। তিনি বলেন আমাদের নেতাকর্মীদের দিনের পর দিন বাড়ি ছাড়া করে রেখেছে। গায়েবি মিথ্যা মামলায় জর্জরিত হয়ে জেল জুলুমের শিকার হতে হয়েছে। নতুন স্বাধীনতার এ দিনে চুড়ান্ত বিজয় না আসা পর্যন্ত এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাজপথে থাকার জন্য নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। কোনোভাবেই যেন দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেই দিকে লক্ষ্য রেখে জনগণের মন জয় করার আহবান জানান। এ সময় তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িত হবে যত বড় পদই হউক না কেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।
আরও খবর