বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

বড়লেখায় নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ, নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বিদ্যাদেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। 


সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা মাঘ মাসের পঞ্চমী তিথিতে নানা আয়োজনে শ্বেত শুভ্রবসনা বিদ্যার দেবী সরস্বতী আরাধনা করেন। এ উপলক্ষে পূজামণ্ডপ গুলো বর্ণিল সাজে সাজানো হয়। করা হয় আলোকসজ্জাও। পূজা, অঞ্জলি, আরতি, ঢাকের বাজনা আর উলু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লা ও বিভিন্ন হিন্দু অধ্যুষিত গ্রাম।


সকাল থেকে বিভিন্ন সরস্বতী পূজামণ্ডপে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক আব্দুর রব, এডভোকেট গোপাল দত্ত, আরকে লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ, সাংবাদিক সুলতান আহমদ খলিল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল ঘোষ, শিক্ষক কৃপা সিন্ধু সহ প্রমুখ।

আরও খবর