তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে: পরীমণি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-02-2025 02:22:40 am

দীর্ঘদিন পর নতুন সিনেমার খবর দিয়েছেন ঢাকাই ফিল্মের অন্যতম ড্যাশিং হিরো নিরব হোসেন। সামছুল হুদার পরিচালনায় ‘গোলাপ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর গল্প, সংলাপ, চিত্রনাট্য করেছেন অনিক বিশ্বাস। ক’দিন আগেই প্রকাশিত হয় এর ফার্স্ট লুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যানাউন্সমেন্ট পোস্টার শেয়ার করে পরিচালক জানিয়েছিলন, ‘লোকে কি ভাবে সেটা মুখ্য না, গোলাপ যেটা বলবে সেটাই চেতনা!’



‘গোলাপ’-এর ফার্স্ট লুক বেশ সাড়া ফেললেও এই ছবিতে নিরবের বিপরীতে কে অভিনয় করবেন তা চমক হিসেবেই রেখেছিলেন তারা। রবিবার জানা গেলো সেই চমকের নাম। তিনি আর কেউ নন, ঢাকাই সিনেমার অন্যতম সুন্দরী ও আলোচিত নায়িকা পরীমণি।


এদিন সন্ধ্যা পৌণে ৮টার দিকে নিরবের সঙ্গে বেশকিছু যুগল ছবি শেয়ার করে পরীমণি নিজেই ফেসবুক পেজে এই খবরটি জানিয়েছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…! বিস্তারিত আসছে...’



শুধু পরী নয়, ‘গোলাপ’ ছবিটি নিয়ে একই কথা বলেছেন পরিচালকও। ফুলের নামে যেহেতু সিনেমার নাম, তািই পোস্টারেও ‘পুষ্পা’ সিনেমার কিছুটা আবহ পাওয়া গেছে। তাহলে কি ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে সিনেমাটি? প্রশ্নের উত্তরে নির্মাতা বললেন, ‘এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের সিনেমা হবে এটি।’


পরিচালক আরও বলেন, ‘সিনেমা বানানোর স্বপ্ন ছিল। অবশেষে সেটাও পূরণ হতে যাচ্ছে। একদম পরিপক্ক হয়ে তবেই সিনেমার জন্য নেমেছি।’



জানা গেছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। এরপর আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।


এদিকে, নিরব এখন বেশ ব্যস্ত। সিনেমা ছাড়াও বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। দেশের বাইরেও তিনি একাধিক শোতে অংশ নিয়েছেন। পেয়েছেন পুরস্কার। সম্প্রতি ঢাকায় ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ ও যুক্তরাষ্ট্রে ‘আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।

আরও খবর





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭১ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে