তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সাবিনা ইয়াসমিন এইচডিইউতে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-02-2025 09:55:39 am

বছর খানেক ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না দেশের অন্যতম সেরা সংগীত তারকা সাবিনা ইয়াসমিনের। যে কারণে বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন এ কিংবদন্তি কণ্ঠশিল্পী। সম্প্রতি সুস্থ হয়ে সংগীতের মঞ্চে ফিরেছিলেন তিনি। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গান পরিবেশন করছিলেন এ শিল্পী। শ্রোতারাও মুগ্ধ হয়ে তার গান শুনছিলেন। 


এমন সময় হঠাৎ মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। দ্রুত তাকে গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। 


সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ জানান, সাবিনা ইয়াসমিনের ভার্টিগো সমস্যা আছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ শীর্ষক এ পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবার মঞ্চে ফেরেন শিল্পী। 


আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি অনুষ্ঠানে গাওয়ার কথা রয়েছে বরেণ্য এ শিল্পীর। তবে চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে তিনি গাইবেন না। 


২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। পাঁচ দশকের বেশি সময় ধরে গানের সঙ্গে জড়িয়ে আছে সাবিনা ইয়াসমিনের নাম। গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত দুই শিল্পী মান্না দে ও কিশোর কুমারের সঙ্গে। 


চলচ্চিত্রে গান গেয়ে ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কিংবদন্তি এ শিল্পী। সংগীতে অবদানের জন্য একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কারও অর্জন করেছেন। ১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন। এরপর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

আরও খবর





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭১ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে