জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

নোয়াখালী কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালে কাদের।

নোয়াখালী কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালে কাদের।



নোয়াখালী কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালে কাদের।


রিপন মজুমদার নোয়াখালী বেগমগঞ্জ প্রতিনিধি :


নোয়াখালী কােম্পানীগঞ্জ উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের।


নোয়াখালী কােম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২ডিসেম্বর) অনুষ্ঠিত হয় বসুরহাট হাই স্কুল মাঠে।


ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের  বলেছেন, দেশে এখন চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে সরকার হটানোর জন্য। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রস্তুত হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি নেই  আমাদেরকে পরাজিত করতে পারবেনা ।


শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল চারটার দিকে নোয়াখালী কােম্পানীগঞ্জ  উপজেলার  বসুরহাট  উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরো বলেন,আমার নির্বাচনী এলাকায় যে  অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুদিন যাবৎ হয়েছে আমি সবাই কে ক্ষমা করে দিয়েছি। 


কােম্পানীগঞ্জ উপজেলা নতুন  কমিটি নেতৃবৃন্দ কাছে আমার অনুরোধ, সাংবাদিক মুজাক্কির ও সিএনজি চালক আলা উদ্দিনের পরিবারের খােঁজ খবর নেওয়ার জন্য, ও বসুরহাট বাজারে  ব্যবসায়িরা কিছু দিন ধরে আতঙ্ক এবং ব্যবসায়িদের লােকসান হয়েছিল, সেজন্য ব্যবসায়িদের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলেছিলাম।  


বিএনপির উদ্দ্যশে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকারীদের দায় মুক্তি দিতে সংবিধানে কুখ্যাত আইন প্রণয়ন করা হয়েছিল। ভুলিনি মির্জা ফখরুল। ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ড। জাতীয় নেতাদের খুনিদের তারা পুরস্কৃত করেছে বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছে। আমরা ভুলিনি। বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য তারা গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল। 


বিএনপি আমাদের মারতে চায়, হত্যা করতে চায়। কথায় কথায় বলে ’৭৫–এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।’


নোয়াখালীর বসুরহাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় ও জেলার নেতারা। বুধবার বিকেলে  বসুরহাট  উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালীর  বসুরহাট  উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় ও জেলার নেতারা, বসুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাঁকে নেতা মানতে পারে, বাংলাদেশের মানুষ তাঁকে নেতা মানতে পারে না। তাঁর নেতৃত্ব বাংলাদেশের মানুষ কোনো দিনও পছন্দ করবে না, বরং ঘৃণা করবে। তিনি বলেন, ‘১৫ আগস্টের মাস্টারমাইন্ড জেনারেল জিয়াউর রহমান। ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান। তারেক আওয়ামী লীগকে সহ্য করতে পারে না। শেখ হাসিনাকে সইতে পারে না। লন্ডন থেকে বলে হাসিনা। তুইও বলে তুমিও বলে। বেয়াদবির সীমা আছে তারেক রহমান।


ওবায়দুল কাদের বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, আজকে খুনের মামলার আসামি গ্রেপ্তার করতে গেলে ফখরুল সাহেব আপনিসহ আপনার নেতারা যেসব কথা উচ্চারণ করেন, যেসব ভাষায় কথা বলেন, পতন ঘটাবেন। আল্লাহ যাকে ক্ষমতায় রাখবে, কেউ কি তার পতন ঘটাতে পারবে? পতন আপনাদের হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ের বন্দরে পৌঁছাব।’


 বসুরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুর নবী চৌধুরী সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী,জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম চৌধুরী, দুই যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান,জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, সাংবাদিক প্রমুখ।

আরও খবর