দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

মেলান্দহে ডিবি পুলিশের হাতে ৮ জুয়াড়ি আটক




জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শাখা-২ এর একটি দল।


আজ শনিবার (৫ জানুয়ারি) দুপুরে জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক জুয়াড়িদের জামালপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। 

এর আগে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে কুলিয়া এলাকায় একটি সেচ মেশিনের ঘর থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এতে নেতৃত্ব দেন ডিবি শাখা-২ এর উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।



গ্রেপ্তার জুয়াড়িরা হলো, মেলান্দহ উপজেলার কাঙ্গালকুসা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে শফিকুল (৪৫), মৃত ইউসুফ আলীর ছেলে বাদল ফকির (৫২), মৃত নুর ইসলামের ছেলে মাসুদ রানা (২৫), মৃত দলিল উদ্দিনের ছেলে ফিরোজ (৫৫), মেঘারবাড়ি গ্রামের মৃত শাজাহান খানের ছেলে রফিকুল (৪২), একই এলাকার 

আব্দুল মোতালেবের ছেলে মাহমুদুল হাসান (৩৮), ডেফলা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মুকুল (৬১) এবং পাশ্ববর্তী ইসলামপুর উপজেলার আমডাঙ্গা গ্রামের মৃত মোহন শেখের ছেলে আমিনুল (৩৫)।


জেলা ডিবি শাখা-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নূরুল ইসলাম বাদল বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কুলিয়া এলাকায় একটি সেচ মেশিন ঘরে জুয়া খেলা অবস্থায় আট জুয়াড়িকে আটক করা হয়। জুয়া খেলা নিরোধ আইনের মামলায় জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকা জুয়ামুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত।'


আরও খবর