নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোংলায় কৃষি খামার দখল করে ঘর নির্মাণের অভিযোগ

আদালতে মামলা চলমান থাকা সত্বেও মোংলায় দেশবন্ধু নামের একটি কৃষি খামার দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রাতারাতি দখল করা ওই খামারের ওপর প্রতিপক্ষ গ্রুপটি এরই মধ্যে সেখানে টিন দিয়ে ঘেরা ঘর নির্মাণ করছেন। শুক্রবার সকালে উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ চিলা গ্রামের এই ঘটনায় চারজনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হাফিজুর রহমান সবুজ।

অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার চিলা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ চিলা গ্রামে জমি ক্রয় করে দীর্ঘদিন সেখানে একটি কৃষি খামার করে আসছেন। কিন্তু পূর্ব থেকে সেই খামারের অর্ধেকটা দখলের জন্য প্রতিপক্ষ সিদ্দিক খাঁন, সোলাইমান খাঁন, হুমায়ুন খাঁন ও ফোরকান খাঁন চেষ্টা চালিয়ে আসেন। এ ব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মিমাংসা করে ব্যর্থ হয়ে সর্বশেষ তাদের বিরুদ্ধে আদালতে বাটোয়ারা মামলা (১৫০/২৪) দেন ভূক্তভোগী হাফিজুর রহমান। সেই মামলা চলমান থাকা অবস্থায় শুক্রবার সকালে তার কৃষি খামারের অর্ধেক জায়গা জবর দখল করে অজ্ঞাত কিছু লোকজন নিয়ে সিদ্দিক খাঁন, সোলাইমান খাঁন, হুমায়ুন খাঁন ও ফোরকান খাঁন টিন দিয়ে ঘেরা ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। এ ঘটনায় হাফিজুর রহমান বাঁধা দিলে তাকে নানা রকম হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত সোলাইমান খাঁন দাবি করে বলেন, আমার জায়গায় আমি ঘর নির্মাণ করছি, কারও জায়গা দখল করিনি। 

এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, আমি এখনও এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, যদি পাই তাহলে 'যেহেতু এটি জমিজমা সংক্রান্ত বিষয় সেহেতু তাদেরকে আদালতের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা বলবো।

আরও খবর