বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন

পিরোজপুরে জনসাধারণের সাথে সাথে বিএনপি নেতার নাগরিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে শেখ রিয়াজ উদ্দিন রানার সাথে সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে পিরোজপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের মাছিমপুর গ্রামের ডাক্তার বাড়ি মাঠে গণ্যমান্য ব্যক্তি ও সর্ব সাধারণের উপস্থিতিতে উক্ত নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পৌরসভার নাগরিকরা রাস্তা, ড্রেন, কালভার্ট সহ নানান সমস্যার কথা তুলে ধরেন। নাগরিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ শেখ, পিরোজপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ নজিবুল ইসলাম, স্থানীয় সুদেব কুমার মসিদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলিফ আহমেদ রাজিব, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম স্বজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে শেখ রিয়াজউদ্দিন রানা বলেন, বিগত দিনে নাগরিকদের ভোটের অধিকার ছিল না যার কারণে না পৌরবাসীর কি সমস্যা সেটা জিজ্ঞেস করার কেউ ছিল না। ভ্যাট ট্যাক্স দেওয়ার পরেও নাগরিকরা অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ১৫০ বছরের পুরাতন একটা প্রথম শ্রেণীর পৌরসভার এই অবস্থা হবে কেন, রাস্তা নাই কালভার্ট নাই, প্রজেক্টের রাস্তাগুলো ছাড়া একটি রাস্তাও ভালো নেই। আগামীতে যদি সম্ভব হয় তাহলে সাধারণ নাগরিকের ভোগান্তি দূর করার জন্য ১৬ বছরের অবহেলিত কাজগুলো নতুন করে করব। সাধারণ মানুষ যদি আমাকে সহযোগিতা করে আমি সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। এজন্য সকলকে আমার সাথে থাকতে হবে। উক্ত নাগরিক সভা সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান।
Tag
আরও খবর