মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে জনবল সংকটে মৎস্য সেবা ব্যাহত


ঈশ্বরগঞ্জে সিনিয়র উপজেলা মৎস্য অফিসে জনবল সংকটের কারনে ব্যাহত হচ্ছে মৎস্য চাষীদের সেবা প্রদান কার্যক্রম। উপজেলা মৎস্য অফিসে ৫টি পদের মধ্যে দীর্ঘদিন যাবত ৩টি পদই খালি রয়েছে। যার মধ্যে ২টি রয়েছে টেকনিক্যাল পদ। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী ও এমএলএসএস এর পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। যার ফলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও একজন অফিস সহকারী নিয়ে কোনভাবেই উপজেলা মৎস্যচাষীদের সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।  এর বাইরেও গত ২১ নভেম্বর পার্শ্ববর্তী গৌরিপুর  উপজেলার মৎস্য অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে ঈশ^রগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে। ফলে সপ্তাহে ভাগাভাগি করে সময় দিচ্ছেন দুই উপজেলায়। ঈশ্বরগঞ্জ উপজেলায় ১১ হাজার ১শত ১৩জন মৎস্য চাষী চাষ করছেন ২৬ হাজার ৯শত ১৬টি পুকুর। এছাড়াও ৫টি মৎস্য আড়ৎ , ৪টি বরফ কল, ২টি জলমহাল, ২টি নদী, ৬০টি খাল, ২০টি বিল, ৫টি হ্যাচারী, ৯৮টি মৎস্য নার্সারী ও ৬০টি মৎস্য খাদ্যের দোকান তদারকি করতে হচ্ছে এ অফিসকে। উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৮ হাজার ৭শ ৬০ মে. টন তার বিপরীতে উৎপাদন হচ্ছে ১৯ হাজার ৫শ ৯৫ মে. টন। উপজেলায় যে পরিমাণ মৎস্য চাষ হয় তা উপজেলার চাহিদা মিটিয়ে অন্যস্থানে রপ্তানি হয়ে থকে। কিন্তু উপজেলার মৎস্য চাষীদের একমাত্র মৎস্য বিষয়ক পরামর্শ কেন্দ্রে এসে সেবা না পেয়ে প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছে চাষীরা। সেবা না পাওয়ার ফলে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে মৎস্য চাষে। 

উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের মৎস্যচাষী তাজরিয়ান রাকিব (২৭) জানান, মাছের জরুরি কোন সমস্যা হলে অফিসে গিয়ে লোকবল না থাকায় সেবা পাওয়া যাচ্ছে না। মৎস্য চাষীদের এ সংকেটর জন্য অনেক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। 

ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, টেকনিক্যাল দুটি পদ খালি থাকায় মৎস্য চাষীদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। তাছাড়া পাশর্^বতী গৌরিপুর উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রদান করায় দুজায়গায় অফিস করতে হচ্ছে। মৎস্য চাষীদের সঠিক সেবা প্রদানের জন্য দ্রুত এ লোকবল সংকটের সমাধান হওয়া উচিত।

জনবল সংকটের ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ঈশ^রগঞ্জ উপজেলা মৎস্য সম্পদে সমৃদ্ধ। কিন্তু জনবল সংকটের কারনে সেখানে নিয়োগ দেয়া যাচ্ছে না। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


Tag
আরও খবর