একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের

ইসলামি গানের মডেল মিশা সওদাগর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-12-2022 03:24:16 am

ইসলামি সংগীতের ভিডিওতে মডেল হলেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’-এর শিল্পী মুহাম্মদ বদরুজ্জামানের কণ্ঠে ‘মইরা গেলে ফিইরা আসে না’ শিরোনামের ইসলামি গানটিতে কাজ করেছেন তিনি। ভিডিওটি বানিয়েছেন নির্মাতা ইয়ামিন এলান।


মিশা সওদাগর বলেন, ‘আমি বরাবরই ধর্মীয় আয়োজনগুলোতে থাকার চেষ্টা করি। ধর্মীয় বিধি-বিধানও মেনে চলার চেষ্টা করি। সেইদিক থেকে এ কাজটি করার জন্য আগ্রহী হয়েছি। আমার এ কাজটি দেখে যদি একজন মানুষের ভেতরও সৎভাবে বাঁচার ইচ্ছা জাগে তাহলে অমি সার্থক।’


গাজীপুর পুবাইলের বিভিন্ন লোকেশনে নির্মিত সংগীতটি ১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় ইসলামি সংগীত প্রকাশের পরিচিত প্ল্যাটফর্ম ‘হলি টিউন’-এ রিলিজ হয়েছে। গানের কথা লিখেছেন রফিকুল ইসলাম তাওহিদ, সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান।


গানটির আবহ নিয়ে মিশা বলেন, ‘গল্পের শুরুতে দেখা যাবে আমি নানাভাবে অর্থ উপার্জন করি। এর মধ্যে একদিন আমার একমাত্র শিশু কন্যাসন্তানটি মারা যায়। তারপর আমার মধ্যে উপলব্ধি হয় কেন এত অর্থ উপার্জন করছি? সত্যি বলতে একজন মানুষকে সুন্দরভাবে বাঁচার জন্য অনেক অর্থের প্রয়োজন পড়ে না। তবুও আমরা অনেক অন্যায় পথে উপার্জন করছি। আমি বিশ্বাস করি, যারা এটি দেখবেন তাদের মধ্যে কিছুটা হলেও নাড়া দেবে।’


গানটির বিষয়ে সুরকার বদরুজ্জামান বলেন, ‘মইরা গেলে ফিইরা আসে না’ সংগীতটি মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। অত্যন্ত গোছালো ও সহজ-সরল এবং হৃদয়ছোঁয়া কথামালায় সাজানো হয়েছে এই মরমী সংগীতটি। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।

আরও খবর