স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

কিশোরগঞ্জে গভীর রাতে ওষুধের দোকানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা



নীলফামারীর কিশোরগঞ্জে গভীর রাতে ওষুধের দোকানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে  উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল চেয়ারম্যান হাটে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল চেয়ারম্যান হাটে দীর্ঘদিন ধরে ওষুধের দোকান করে আসছেন আব্দুল কাইয়ূম। প্রতিদিনের ন্যায় দোকানে বেচাকেনা করে  ২০/০১/২৫ ইং তারিখে রাত অনুমান ২ টার সময় দোকান বন্ধ করে নিজ বাড়ীতে চলে যান। পরের দিন প্রতিদিনের ন্যায় বিকাল অনুমান ৩ টার সময় নিজ বাড়ী হতে তিনি দোকানে গিয়ে দোকান খুলে দেখেন দোকানের ভিতরে কয়েকটি খালি কার্টুন পোড়া অবস্থায় আছে।ভাগ্যক্রমে আগুন নিভে রয়েছে। অজ্ঞাত নামা লোক দোকানের সামনে টিনের ঝাপের সামান্য ফাঁক দিয়ে দোকানে আগুন লাগার চেষ্টা করেন। ওষুধ ব্যবসায়ী আব্দুল কাইয়ূম জানান, আমার ক্ষতি করার জন্য কে বা কাহারা অজ্ঞাত নামা লোক আমার দোকানের ভিতরে আগুন লাগায় দেয়। আমি আমার দোকানে খালি কার্টন পোড়া অবস্থায় দেখিয়া চিৎকার করলে বাজারের লোকজন ছুটে আসেন। তিনি আরও জানান, বিগত কয়েক মাস আগে কে বা কারা আমার দোকানের মালামাল চুরি করেন।তাই তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবিও জানান তিনি।  কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান,লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও খবর