লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-01-2025 03:43:29 pm

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানের উদ্দেশে আগামীকাল চারদিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন। 


তিনি আগামীকাল সোমবার রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২৫ জানুয়ারি তাঁর দেশে ফেরার কথা রয়েছে। 


সফরকালে প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন।


আজ রোববার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।


তিনি বলেন, সম্মেলনের যোগদানের পাশাপাশি সাইডলাইনে চারজন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তারা হলেন, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। 


এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর মেয়ে শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকদুম, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টান লাগার্দে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড, মেটার গ্লোবাল এ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট মিকল্যাড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলার সঙ্গে বৈঠক করবেন। 


আজাদ মজুমদার বলেন, সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি সংলাপ হবে, সেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করবেন। তিনি জানান, বাংলাদেশ প্রথমবারের মত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এ ধরনের সংলাপ আয়োজন করতে যাচ্ছে। আশা করি, এই সংলাপ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের প্রতি বিনিয়োগকারিদের আস্থা বাড়াতে সহায়ক হবে।


উপ-প্রেস সচিব বলেন, সম্মেলনে বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদর বাংলাদেশে বিনিয়োগ সম্পর্কে ইতিবাচক ধারণা প্রদান এবং এদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যর প্রতি তাদের আস্থা বাড়ানোর চেষ্টা করা হবে। 


তিনি বলেন, সম্মেলনে অধ্যাপক ইউনূস বিদেশি ব্যবসায়ীদের বলবেন, ‘আপনারা বাংলাদেশে আসুন এবং বিনিয়োগ করুন।’ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়ন করা হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্য সহজ করা হচ্ছে সে বিষয়টি তিনি তুলে ধরবেন।


প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অধ্যাপক ইউনূসের সফরসঙ্গী হিসেবে থাকবেন।

আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে