আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-01-2025 01:09:12 pm

‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারদিন রহমানের বাড়ির দেওয়ালে এমন কথা লেখা হয়েছে। ফারদিনের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা গ্রামে। রোববার (১২ জানুয়ারি) রাতে তার বাড়ির দেয়ালে এ কথা লেখা হয়। বিষয়টি সোমবার (১৩ জানুয়ারি) জানাজানি হয়। দেয়ালে এমন লেখা দেখে তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। এ নিয়ে থানায় অভিযোগ করেছেন ফারদিন রহমান। তার বাবার নাম বজলুর রহমান। তিনি সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।


জানা গেছে, গত বছরের ১৮ জুলাই চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফারদিন রহমানসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আটক হয়। পরদিন তাদের রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন তিনি মুক্তি পান। ফারদিন রহমান বলেন, রোববার রাত ১০টার দিকে বাবার সঙ্গে বাজার থেকে বাড়িতে আসি। এ সময় বাড়ির বাইরের দেয়ালে লেখাটি দেখতে পাই। অধিকাংশ সময় বাবা-মা বাড়িতে একা থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ বিষয়ে ফারদিন রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। সূত্র : ঢাকা পোস্ট.

আরও খবর