মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে কৃষকের কচু খেত কেটে বিনষ্ট থানায় অভিযোগ


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কৃষকের কচু খেত কেটে বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার পৌর এলাকার পাইভাকুড়ি গ্রামে এ ঘটনা  ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কৃষক বুধবার ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার পাইভাকুড়ি গ্রামের কৃষক রফিকুল ইসলাম তার ১০ শতক জমিতে ৩ মাস পূর্বে প্রায় ২ হাজার কচু গাছ রোপন করে। এ অবস্থায় গত মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী  শিমরাইল গ্রামের নুরুল আমিন ও তার লোকজন নিয়ে পুরো খেতের কচু গাছ কেটে ফেলে। বিষয়টি ভুক্তভোগী কৃষক থানায় অবগত করলে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আশরাফুল জানান, ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা জারী রয়েছে। 

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক রফিকুল ইসলাম জানান, আমার পরিশ্রমের ফসল কেটে নষ্টকরায় আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই। 

এ বিষয়ে অভিযুক্ত নুরুল আমিন বলেন 'ওই জমি আমারই, গাছ লাগানোর জন্য কচু খেত কেটেছি'। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান,  কচু খেত কেটে ফেলার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর