আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

কালিগঞ্জে বিপ্লব রায় ও স্বপন রায়ের প্রতারণার প্রতিবাদে মানববন্ধন


সাতক্ষীরার কালিগঞ্জে একাধিক ব্যক্তির পাওনা টাকা না দিয়ে প্রতারণার প্রতিবাদে বিপ্লব রায় ও স্বপন রায়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা ও ফতেপুর এলাকাবাসী। 

শনিবার(১১ জানুয়ারী) দুপুর ১২ টায় উপজেলার বাসতলা বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আজগার আলী, ইসহাক হোসেন বাবু, হাফিজুর রহমান, মো: ইসারুল ইসলাম, মো: হানিফ হোসেন, সমাজ সেবক মোতাহার সরদার, কাজী সোহেল।  তারা বলেন ফতেপুর গ্রামের কুড়োল রায়ের পুত্র স্বপন রায় ও তার পুত্র বিপ্লব রায়। পিতা পুত্র যোগসাজসে এলাকার বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান থেকে বিভিন্ন উপায়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে বিগত ১ মাসের বেশি সময় আত্নগোপনে আছে। আমরা জানতে পারি তারা পিতা পুত্র ইতোমধ্যে হাতিয়ে নেওয়া অর্থ ভারতে পাচার করছে এবং আত্নগোপনে থেকে তাদের যে সম্পর্তি ও জমি-জমা আছে তা দালাল চক্রের মাধ্যমে বিক্রি করে স্থায়ী ভাবে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করছে।

স্থানীয়  একটি দালাল চক্র তাদের এই অর্থ পাচার ও সম্পর্তি বিক্রিতে সহযোগীতা করছে। তারা প্রসাশনের সহযোগীতা প্রার্থনা করে দালাল চক্র ও ধুরন্ধর বিপ্লব রায় স্বপন রায় কোনাভাবে যেন পালিয়ে যেতে না পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা পেতে কতৃপক্ষের আশু সু-দৃষ্টি প্রার্থনা করে দালাল চক্র প্রতিরোধে সচেতনদের এগিয়ে আসার আহবান জানান।

আরও খবর