রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীপুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষের সময় ২০ টি বসত বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।


 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের আগে কোদলা গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতৃত্ব দিলেও সরকার পতনের পর থেকে সেখানে দু’টি সামাজিক দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। যার এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন কোদলা গ্রামের বিএনপি নেতা মো. তুরাফ আলী এবং অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন একই গ্রামের বিএনপি নেতা ইয়াকুব আলী বিশ্বাস। সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ইয়াকুব আলী বিশ্বাসের সমর্থক সাবেক সেনা সদস্য মো. কামরুল ইসলাম কোদলা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমামের খাবার দিতে গেলে তোরাফ আলীর সমর্থক রবিউল ইসলামসহ বেশ কয়েকজন বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কামরুল ইসলামকে মারতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যাই। এ ঘটনা তার সামাজিক দলের লোকজনের কাছে বললে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।




এ সময় তোরাফ আলী পক্ষের সমর্থক আব্দুল কাদের (৪৫), নবাব (৪৮), মারুফ(২৫), লতিফ (৩৫), ওয়াসিম (২৫), জমির মোল্লা (৪০) এবং ইয়াকুব আলী বিশ্বাসের পক্ষের সমর্থক সোলাইমান (৬৭), ইয়াকুব (৭০), অলিয়ার (৬৫), মনির (৪৫), কুদ্দুস (৫৫), ইকবাল (৫৫), বাহাদুর (৫৫), হাসেম (৪৫), রাসেল (৩৫), মনি (৪৫), আশরাফ (৫০) সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


এ সময় ইয়াকুব আলী বিশ্বাসের বাড়িসহ তার সমর্থক সোলাইমান, অলিয়ার, মনির, কুদ্দুস, ইকবাল, মুন্নাফ, বাহাদুর, বারিক, হাসেম, রাসেল, মনি, আশরাফ সহ অন্তত ২০ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় ইয়াকুব আলী বিশ্বাসের সমর্থক সিরাজের বাড়ি থেকে ১ টি গরু ও ৩ ছাগল লুট হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তা ফেরত দেওয়া হয়।


শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



Tag
আরও খবর