আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

ব্যাংকে ডলার সংকটের তথ্য সঠিক নয়: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-01-2025 08:14:51 am

ব্যাংকে ডলারের সংকট আছে বলে যে তথ্য, তা সঠিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।


বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছর আমাদের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। আমাদের রপ্তানিতে প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। ব্যাংকে ডলার সংকট, এ তথ্য সঠিক নয়। ব্যাংকে কোনো ডলার সংকট নেই।


ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বাজারে চালের কোনো ঘাটতি নেই। নিজস্ব মজুদেও ঘাটতি নেই। স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই। আমরা আমনের ভরা মৌসুম পার করছি। ঠিক এই মুহূর্তে বাজারে এই দামের কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি না। এটার কারণ আমরা খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আমাদের কাছে এটা অযৌক্তিক মনে হচ্ছে। আশা করি, কিছুদিনের মধ্যে দাম নেমে আসবে।


শেখ বশিরউদ্দীন বলেন, এই মুহূর্তে আলুর দাম ৫০ টাকারও কম। কিছুদিন আগেও অপ্রত্যাশিতভাবে আলুর দাম বেড়ে গিয়েছিল। আস্তে আস্তে সহনীয় পর্যায়ে আসছে। আরো সহনীয় পর্যায়ে নেমে আসবে। সরকারি পর্যায়ে বছর শেষে কিছু আলু মজুত করব। প্রয়োজন হলে আমদানি করে মজুত করব। গত বছর মূল্য বেশি হওয়ার কারণে আলুর চাষ ব্যাপক হয়েছে। এ বছর স্বাভাবিকভাবে আলু ও পেঁয়াজের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করা করা যায়।


তিনি বলেন, শুধু বাজার মূল্য না, কৃষকদের কথাও চিন্তা করতে হবে। আমাদের লক্ষ্য একটা যৌক্তিক পর্যায়ে বাজার ব্যবস্থা করা।


উপদেষ্টা বলেন, আজ থেকে টিসিবির কাগজের কার্ডের যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাকে বাতিল করা হলো। নতুন স্মার্ট কার্ডেই টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম হবে। টিসিবির পণ্যের ক্ষেত্রে যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল, এটাকে ডিজিটাল করার মাধ্যমে যত ধরনের অনিয়ম ছিল তার একটা বড় অংশ দূর করতে পেরেছি। এ প্রক্রিয়া চলমান। এক কোটি কার্ডের মধ্যে প্রথমে ৫৭ লাখ, পরে আরো ৬ লাখ ডিজিটাল কার্ড বাজারে ছেড়েছি। আমরা আরো ৩০ থেকে ৩৫ লাখ কার্ড দিতে পারি। সেটা আমরা নিয়ে আসবো।


তিনি আরও বলেন, আমরা টিসিবির ব্যবস্থাকে স্বচ্ছ এবং আরো অংশগ্রহণমূলক করতে চাই। আমরা আরও বেশি লোকের কাছে এই উপকার পৌঁছে দিতে পারব।অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর





6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৮ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩০ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে