নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

অবৈধভাবে ভারতে গমনকালে সাতক্ষীরায় ৩ বাংলাদেশী আটক


অবৈধভাবে ভারতে গমনকালে সাতক্ষীরায় ৩ বাংলাদেশী আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার বাঁকাল এলাকার মৃত. রতন ঘোষের মেয়ে তৃপ্তি বিশ্বাস (২০) ও হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।


রবিবার (৫ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) কালিয়ানী বিওপির সদস্যরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে অবৈধভাবে ভারতে গমনকালে এ ৩ বাংলাদেশীকে আটক করে।


সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ছয়ঘরিয়া থেকে কালিয়ানী বিওপির এসআইপি সদস্য নায়েক মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল তাদেরকে আটক করে। বিজিবি আরো জানায়, আটককৃত ব্যক্তিদের স্থানীয় মেম্বার/গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে তারা বর্ণিত ঠিকানার স্থায়ী বাসিন্দা বলে নিশ্চিত করেছে। বিজিবি অধিনায়ক জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর