পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল

ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ



কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন দূর্নীতির প্রতিবাদ জানিয়ে দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ৫ জানুয়ারি রবিবার ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অভিযোগ পত্রে স্বাক্ষর করেছে আমান আহমেদ শাওন। অভিযোগ ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কথা বলে জানাগেছে, ফুলবাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে নানা রকম অনিয়ম হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী সেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল দলিল লেখকের লাইসেন্স নবায়ন করতে গেলে সরকারি ফি বাদে  অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা এবং মোহরারও জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি করে,অতিরিক্ত ফি দাবী করার সময় ছাত্রদের সাথে  বাক বিতন্ডায়  জড়িয়ে পড়েন। 
দূর্নীতির প্রমাণ সংগ্রহের পর ছাত্ররা  প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত কর্মকর্তারা ওইদিন দুপুড়েই অফিস থেকে পালিয়ে যায বলে জানায় শিক্ষার্থীরা।

বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাওন, আতিকুর রহমান,সিদরাতুল সবুজ সহ আরো অনেকেই জানান, দীর্ঘদিন ধরে এই সাব রেজিস্টার অফিসে বিভিন্ন ধরনের দুর্নীতি,অনিয়ম চলে আসছিল, তারাই ধারাবাহিকতায় আমরা ভুক্তভোগী সেজে দলিল লেখকের লাইসেন্স নবায়নের জন্য আসলে আমাদের কাছেও অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা এবং মোহরারও জাহাঙ্গীর হোসেন নির্ধারিত ফির বাহিরে অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি করেন। সাব রেজিস্ট্রার অফিসের সকল দূর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দূর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেই সাথে সকল সরকারি দপ্তরে জনগণ যাতে কোনরকম হয়রানি ছাড়া নির্বিঘ্নে সেবা পেতে পারে সেজন্য দূর্নীতি বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগ নেয়ার দাবি জানায় তারা।

 সাব-রেজিস্টার অফিসের মোহরারও জাহাঙ্গীর হোসেনকে বারবার মুঠোফোন দিলে তিনি ফোনটি কেটে দিয়ে ফোনটি বন্ধ করে রাখেন।

 সাব-রেজিস্টার অফিসের অফিস সহকারি আয়েশা সিদ্দিকা সেলিনার সাথে মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন এবং ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলবে বলে ফোন কেটে দেন।

ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্টার অফিসার মাহ্ফুজুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে শোকজ করা হবে এবং এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম জানান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাব-রেজিস্টার অফিসের অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর