ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি নন্দীগ্রামে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান, ৮১ হাজার টাকা জরিমানা শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল চোর সন্দেহে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা : মামলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি ঝিনাইগাতীতে নিজের জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন লাভলী খাতুন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মাহী ও শাহীকে ক্রেস্ট দিলেন ইউএনও এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মুক্ত আড্ডা অনুষ্ঠিত

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা বিনেরপোতা বাইপাস সড়ক হতে এক ওয়াকাথন শুরু হয়ে শহরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠানে মিলিত হয়।


সমাজ সেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা শহর জামাতের আমির জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রপ্রতিনিধি ইমরান হোসেন, মহিনী তাবাসসুম, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক আয়শা খাতুন, সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসার মুর্শীদুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মোঃ তরিকুল ইসলাম, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, ছাত্রদলনেতা দেলোয়ার হোসেন প্রমুখ।


এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কল্যাণ রাষ্ট্র এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে সরকার তার নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ রক্ষা ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নাগরিকদের সমৃদ্ধি জন্য অক্ষমের সুযোগের সমতার ভিত্তিতে, সম্পদের সমানুপাতিক বণ্টন এবং জনগণের দায়বদ্ধতার উপর ভিত্তি করে গড়ে ওঠে।


দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা, সকল শত্রুকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া কল্যাণ রাষ্ট্রের কাজ। কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে সরকারকে নাগরিকদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।


আরও খবর