পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

কুলিয়ারচরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা ও ছাত্রদলের পতাকা উত্তোলন শেষে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত। পরে উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান (নাজিম) এর সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান খান এর পরিচালনায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি'র পিতার নামে প্রতিষ্ঠিত মরহুম আলহাজ্ব সিদ্দিক মিয়া ব্লাড ফাউন্ডেশন-এর উদ্যোগে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কার্যক্রমের সহযোগিতা করেন উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলসহ কুলিয়ারচর বাজারস্থ গ্রীণ লাইফ জেনারেল হাসপাতাল ও আল-রাজ্জাক ডিজিটাল জেনারেল হাসপাতাল। এসময় কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম আলী, পৌর যুবদলের সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম মুছা, যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাঈমুজ্জামান শাওন, নূরুল জুনায়েদ, সজিব মাহমুদ, রুহুল আমিন, মো. শাহিদ হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির হাসান নাঈম, কুলিয়ারচর সরকারি কলেজ শাখার সদস্য সচিব সাব্বির আহমেদ তুর্যা, সদস্য সাকিব হাসান ও আরিয়ান নিরবসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর


6ae824bd1f9e0-021126115053.webp
সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা

৩ ঘন্টা ৪৫ মিনিট আগে