সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কুলিয়ারচরে দলীয় অফিস ও ফুটবল খেলা উদ্বোধন করেন শরীফুল আলম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ছয়সূতী ইউনিয়ন শাখা ও অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ডিসেম্বর) বিকালে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে প্রধান কার্যালয় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মো. শরীফুল আলম সিআইপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাত, পৌর বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম.এ হান্নান ও পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছয়সূতী ইউনিয়ন বিএনপি'র সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল। অনুষ্ঠানে প্রবেশের সময় ছয়সূতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নেতা কর্মীরা ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে অনুষ্ঠানে বরণ করে নেন। পরে ছয়সূতী ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সদস্য, ঢাকা ইউনাইটেড ক্লাবের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম সিআইপি। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিল।
আরও খবর