পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১ তোষকের নিচে লুকিয়ে রাখা পাইপগান-কার্তুজসহ যুবক গ্রেপ্তার মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সেনবাগের কাদরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ভাষা সৈনিক বিজ্ঞানী আব্দুল লতিফ এর মৃত্যুবার্ষিকী আজ

ভাষা সৈনিক, বিজ্ঞানী আব্দুল লতিফ এর ৭ম মৃত্যুবার্ষিকী আজ ৩০ ডিসেম্বর। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বিজ্ঞানী আব্দুল লতিফ শৈলকুপার আগুনিয়াপাড়া গ্রামে  জন্মগ্রহণ করেন।  প্রিয়দেশ, জন্মভূমির মাটি ও মানুষকে ভালোবেশে বিদেশের বিলাসিতার জীবন পরিত্যাগ করে বার্ধ্যক্যে এসে নিজ গ্রাম শৈলকুপার আগুনিয়াপাড়া গ্রামে অনেকটা নিঃসঙ্গ জীবন যাপন করতেন তিনি।  শৈলকুপার এই কৃতি মানুষটিকে গণমুখী বিজ্ঞান চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ  ড. ওয়ালিউজ্জামান ফাউণ্ডেশন ২০১৫ সালে তাঁকে  সম্মাননা প্রদান করে। ২০১৬ সালে শৈলকুপা নাগরিক কমিটি তাঁকে অনুরূপ নাগরিক সংবর্ধনা প্রদান  করে।   মৃত্যুর ৬ বছরকাল অতিক্রম করছে সেই সাথে তাঁর স্মৃতিও  হারিয়ে যেতে বসেছে। বিজ্ঞানী আব্দুল লতিফ মহান ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট এর ছাত্র ছিলেন।  শৈলকুপার এই কৃতি মানুষটি অনেকটাই নিরবে নিভৃতে জীবনকাল অতিক্রম করেছেন। মহান এই মানুষটির স্মৃতি রক্ষায় তাঁর নামে এলাকার কোনো স্থাপনা বা রাস্তা-ঘাটের  নামকরণ করে অথবা স্মৃতিকেন্দ্র গড়ে তোলা উচিত। এ ব্যাপারে পরিবার ও সুধিজনের এগিয়ে আসার আহ্বান সুধিজনের।  আব্দুল লতিফ এর ভাগিনা অধ্যাপক ফারুকুর রশীদ বলেন বিজ্ঞানী আব্দুল লতিফ এর স্মৃতি রক্ষায় কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তার নামে একটি শিক্ষাবৃত্তি, গরীব ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা সহ  নানামুখী কর্মসূচী নেওয়া হয়েছে।
আরও খবর