ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি নন্দীগ্রামে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান, ৮১ হাজার টাকা জরিমানা শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল চোর সন্দেহে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা : মামলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি ঝিনাইগাতীতে নিজের জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন লাভলী খাতুন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মাহী ও শাহীকে ক্রেস্ট দিলেন ইউএনও এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো শাহীনকে বিজিবির ১ লক্ষ টাকা সহায়তা


সাতক্ষীরায় জুলাই-আগস্ট বিপ্লবে দৃষ্টিশক্তি হারানো শাহীন হোসেনের পুনর্বাসনে সহায়তা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৯ ডিসেম্বর রবিবার বিজিবি-৩৩ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সহায়তা তুলে দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক।


এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।এরআগে গত ৫ আগস্ট সাতক্ষীরা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের ছোড়া গুলিতে আহত হয়ে দৃষ্টি শক্তি হারান শাহীন হোসেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার শাজাহান আলী সানার ছেলে।


বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলো শাহীন হোসেন। তাকে নগদ ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট আরও ৩ জনকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিজিবি।


বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দৃষ্টিশক্তি হারানো শাহীন হোসেন বলেন, গত ৫ আগস্ট সাতক্ষীরা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গুলিতে গুরুতর ভাবে আহত হই। এতে আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। যার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়। তবে বিজিবি যে সহায়তা করেছে সেটা আমার পুর্নবাসনের ক্ষেত্রে কাজে আসবে।

আরও খবর