কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

তরুণদের 'গুডবুকে' সৈয়দ তালহা আলম, জমিয়তে উচ্ছ্বাস

সুনামগঞ্জ-৩ আসন। জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসন সুনামগঞ্জের বিআইপি আসন ন্যামে খ্যাত। বিআইপি এই আসনে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনোনীত হয়েছেন তরুণ নেতৃত্ব বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। সৈয়দ তালহা আলকে ঘিরে উচ্ছ্বসিত শান্তিগঞ্জ জমিয়তের নেতাকর্মীরা। তিনি তার নেতৃত্বগুণ, সদাহাস্যজ্বল মানবিক ব্যবহার দিয়ে মন জয় করেছেন তরুণদের৷ ইতিমধ্যে এই আসনে তরুণদের গুডবুকের একটি নাম সৈয়দ তালহা আলম। তাকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছেন এই আসনের আপামর জনসাধারণ।  সুখে দু:খে নিজেকে নিয়োজিত করে সৈয়দ তালহা আলম মানুষের স্বজনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন৷ দিন যত যাচ্ছে সুনামগঞ্জ-৩ আসন জুড়ে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে৷ সাধারণ মানুষের আশা সৈয়দ তালহা আলম নির্বাচিত হলে এই আসন উন্নয়ন অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে। এরআগে সৈয়দ তালহা আলম জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল সংখ্যক ভোট পেয়ে জনতার চেয়ারম্যান হিসেবেও খ্যাতি লাভ করেন। এদিকে সৈয়দ তালহা আলমকে ঘিরে নতুনভাবে উজ্জীবিত জমিয়তের নেতাকর্মীরা। তাদের মধ্যে যেন একটা নব উচ্ছ্বাস বিরাজ করছে৷ দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে কোন গতি না থাকলেও সৈয়দ তালহা আলমের প্রেরণায় এক নতুন শক্তির সঞ্চার হয়েছে জমিয়তে৷  আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সৈয়দ তালহা আলম সুনামগঞ্জ-৩ আসনের প্রতিটা ইউনিয়নে সভা সমাবেশ করে ভোটারদের সঙ্গে দেখা করতে মাঠ চষে বেড়াচ্ছেন। তার কর্মী সমর্থকরাও চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।  তরুণ ভোটারদের সাথে কথা হলে তারা বলেন, সৈয়দ তালহা আলম একজন নিষ্ঠাবান মানুষ। তিনি এই আসনের প্রার্থী হওয়ায় সর্বত্রই উচ্ছ্বাস বিরাজ করছে। এই মুহুর্তে এমন সৎ, তরুণ নেতৃত্বের কোন বিকল্প নেই। আমরা সৈয়দ তালহা আলমের সাথে আছি৷  সুশীল সমাজের মতে, সৈয়দ তালহা আলম তার আচার ব্যবহার দিয়ে ইতিমধ্যেই সুনামগঞ্জ-৩ আসনের মানুষের মন জয় করে নিয়েছেন৷ তাকে ঘিরে উজ্জীবিত সকল শ্রেণি-পেশার মানুষ। আশা করা যায় তার হাত ধরে আরও এগিয়ে যাবে সুনামগঞ্জ-৩ আসন৷  মুঠোফোনে কথা হলে সৈয়দ তালহা আলম বলেন, আমি সুনামগঞ্জ-৩ আসনের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই৷ এই আসনের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, মানসম্পদ উন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধিতে আমার অগ্রাধিকার থাকবে৷ সবাই যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি এই আসনের যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রযাত্রায় আরও এগিয়ে নিতে চাই।
আরও খবর