নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও কারাদণ্ড

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২১টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস ও একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও একজনকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ভোগাই নদীর ইজারার শর্ত ভঙ্গ করে নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী। এমন সংবাদে শুক্রবার দিনব্যাপী ওই নদীর নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের বাইন্নাপাড়া, বান্দের বাজার, হাতীপাগাড়, ভাংগা, ডাক্তারঘোপ ও কালাকুমা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালুমহাল ও  মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুসারে শ্যালো ইঞ্জিন চালিত ২১টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একইসাথে ঘাকপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের পুত্র আরশাদ আলীকে (৩৮) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসাথে নয়াবিল গ্রামের গোলাপ হোসেনের পুত্র জাহাঙ্গীর আলমকে (৪৫) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৩২টি বালু উত্তোলনের স্থাপনা, মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।’

Tag
আরও খবর