চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নোয়াখালী বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী

নোয়াখালী বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী



নোয়াখালী বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি


ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর স্বনামেই নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে আবারো উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী।


রবিবার (২২ ডিসেম্বর)  সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের  সামনে  বৃহত্তর নোয়াখালীর ১কোটি মানুষের প্রাণের এ দাবিতে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।


কুমিল্লার সাথে বিভাগ দিলে বাঁধবে লড়াই রাজপথে স্লোগানে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে  নোয়াখালী প্রেসক্লাব ও টাইন হলের মোড় হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।


এসময় নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,ছাত্র অধিকার পরিষদ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, নোয়াখালী সরকারী কলেজ, চৌমুহনী সরকারী সালেহ আহমেদ  কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা  নোয়াখালীকে প্রশাসনিক বিভাগের দাবিতে মিছিলে আর স্লোগানে সমগ্র শহরকে প্রকম্পিত করে তোলেন। নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ চেয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত নোয়াখালীবাসী ।


মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা জানান, ধনে,মনে,জনে ,ইতিহাস, ঐতিহ্যে ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ ২০০বছরের পুরনো জেলা আমাদের নোয়াখালী। ঐতিহ্যবাহী এই জেলাটি  বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে । এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষ্যিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানীগুনীর জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ঢাকা থেকে মাত্র ৮০কি:মি দূরত্বের কুমিল্লায় নয় , ১৬০কিমি: দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষনা ও বাস্তবায়ন চান বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষ।নোয়াখালীর গনমানুষের অনুমতি ছাড়া কিংবা গনশুনানী ছাড়া যদি কুমিল্লার সাথে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষনা করা হয় তাহলে নোয়াখালীবাসী কখনোই তা মেনে নিবেনা। প্রয়োজনে আমরা চট্রগ্রামের সাথেই থাকবো তবুও কুমিল্লার সাথে বিভাগে যাবোনা। আর বিভাগ বিষয়ে যদি নোয়াখালীকে নিয়ে কোনো চক্রান্ত করা হয় তাহলে নোয়াখালীর তরুন প্রজম্ম প্রয়োজনে আদালতের শরনাপন্ন হবে।তবুও নোয়াখালীকে বিভাগের ঘোষনা না নিয়ে ঘরে ফিরবে না। মানববন্ধনে নোয়াখালী  জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর