আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ফয়জুল করিম ময়ূন

নাইট কাবাডি টুুর্নামেন্ট উদ্বোধন 


মাদক ও অপসংস্কৃতি ছেড়ে পড়ালেখার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। তিনি বলেন, ‘খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক নয়, অপসংস্কৃতি নয়, দেশের যুবসমাজ সুষ্ঠু, স্বাস্থ্যকর খেলাধুলায় মেতে উঠবে। এ বিষয়ে তরুণ সমাজের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।

তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে খেলাধুলার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূলে সমাজের সচেতন মানুষকে ঐক্যদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই দেশের তরুণ প্রজন্ম সুস্থ বিনোদনের মাধ্যমে খেলাধুলায় সময় দেবে। সুস্থ সংস্কৃতির মাধ্যমে পড়াশোনার সঙ্গে খেলাধুলাও করবে। আমরা চাই, শুধু যুবসমাজ নয়-সব বয়সি মানুষ স্ব স্ব পেশা-কর্মের সঙ্গে খেলাধুলা-শরীরচর্চায় মনোনিবেশ করবে। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় সাপোর্ট প্রদানে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। আমাদের যুব সমাজ মাঠে খেলবে, মাঠ দাপিয়ে বেড়াবে এবং সেখান থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হবে। যুবসমাজকে যথাযথভাবে গড়ে তুলতে হলে সমাজ থেকে মাদককে নির্মূল করতে হবে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলাবাহিনী নয়, সমাজের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে।

মৌলভীবাজার সদর উপজেলার ধৌপাশা মাঠে সান লাইট ক্লাব (মাইজপাড়া শাহবন্দর) আয়োজিত ধৌপাশা শাহবন্দর মাঠে অনুষ্ঠিত ৪ বছর ব্যাপী অনুষ্ঠিত এ  নাইট কাবাডি টূর্নামেন্টে  প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।  

এবারের টুর্নামেন্টে ১৫ দিনব্যাপী গ্রাম বাংলার এ জনপ্রিয় খেলা শুরু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর)  রাত আটটার দিকে অনুষ্ঠিত এ খেলায় দুই বন্ধু স্পোর্টিং ক্লাব বনাম জনি টাইগার কাবাডি দলের খেলা অনুষ্ঠিত হয়। 

আব্দুল গফফার জনির সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ ওসানলাইট ক্লাবের উপ-প্রধান পৃষ্টপোষক  সাইদুজ্জামান জয়নাল। এতে বক্তব্য রাখেন-সদস্য আব্দুল বাছিত, সৈয়দ  আমীর আলী, মারুফ আহমদ,অলিউর রহমান খোকন, আশিক আহমদ প্রমূখ।

আরও খবর