চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে শেরপুরে মোবাইল কোর্ট অভিযান কচুয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুলের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মোটরসাইকেল শোডাউন কালবৈশাখীর তাণ্ডবে নিভল শিশুর প্রাণ ছাত্র জীবনে আড্ডা নয়, পড়াশোনায় মন দেওয়ার সুযোগ ও সময় ‎মোংলায় প্রতিমন্ত্রীর দেয়া ঘর পেলো গৃহহীন পরিবার মধুপুরে সুজন হত্যার প্রতিবাদে গোপদ গ্রামবাসীর গণমিছিল ও মানববন্ধন শান্তিগঞ্জে হতদরিদ্র পরিবারের মধ্যে জামায়াতের কুরবানির গোসত বিতরণ শ্যামনগরে চামড়ার ক্রেতা সংকট, দুর্গন্ধ এড়াতে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে চামড়া পাঁচবিবিতে ২৭টি গরু জবাই করে সসহায়-দুস্থ মানুষের মাঝে মেয়র প্রার্থীর কোরবানীর গোশত বিতরণ ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধুপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে শেরপুর ধনুট আঞ্চলিক সড়ককে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৪ বাঘারপাড়ায় দর্শনার্থীদের নজর কেড়েছে প্রকৃতির এক অপূর্ব বিস্ময় শ্রীমঙ্গলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন পৌর প্রশাসক জিয়াউর রহমান দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদুল আযহার প্রধান জামাত সম্পন্ন

শান্তিগঞ্জে প্রশাসনের সাথে পিএফজির মতবিনিময় সভা ও সম্প্রীতি সমাবেশ


সকল স্থরে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বানে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে মত বিনিময় সভা করেছে শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ। বৃহস্পতিবার(১৯শে ডিসেম্বর)সকালে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফজলে রাব্বী চৌধুরীর সভাপতিত্বে ও শান্তি গঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পিস এম্বাসেডর জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিটের নাজমুল হুদা মিনা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা শিক্ষা অফিসার মো. সেলিম খান, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুহুল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকরাম আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজ মিয়া, ধর্মীয় নেতা জিয়াউর রহমান, পিস এ্যাম্বসেডর সুরঞ্জিত চৌধুরী টপ্পা, হারুন মিয়া, পিএফজির সমন্বয়কারী দোলন রানী তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক নুরুল হক,তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, পিএফজি সদস্য জিয়াসমিন, নাজমা, শেপালী, খোরশেদা, আলেয়া,সৈয়দ আলম, জয়ন্ত তালুকদার, বদরুল আলম টিপু, শিউলী, কাজলী হিজরা, দিলিপকুমার দাস, হাবিবুর রহমান প্রমূখ।

সভায় বক্তারা বলেন, এ কাজটি সময়োপযোগী। সকলকে এ কাজে সহযোগিতা করা দরকার আমরা প্রশাসেনর পক্ষ থেকে এ কাজকে স্বাগত জানাই এবং সব সময় সহযোগিতার জন্য আশ্বাস দিচ্ছি। 

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী চৌধুরী বলেন, সবাই শান্তি, শৃঙ্খলা বজায় রাখার স্টেক হোল্ডার আপনারা। এ প্রজেক্টের সাথে যারা যুক্ত আছেন তারা যেন স্কুল কলেজ পর্যায়ে এ বিষয়গুলো পৌছে দেওয়ার জন্য কাজ করেন। এমনকি ইউনিয়ন পর্যায়ে সকল জাতির মানুষকে উপস্থিত রেখে এ তথ্য পৌছে দিতে হবে। তাদের বুঝাতে হবে সংঘাত সংঘর্ষে কোনো লাভ নেই। যদি এ উপজেলার কোনো এলাকায় সংঘাত সংঘর্ষ হয় তাহলে পিএফজির লোকজন সবার আগে এগিয়ে আসবে বলে আমি মনে করি এবং আপনাদের অনুরোধ করছি এতটি কানেক্টিভিটি তৈরি করতে হবে যেখানে সংঘর্ষ তৈরি হওয়ার সম্ভাবনা হবে সেখানে আপনারা যাবেন এবং সংঘর্ষ বন্ধ করার জন্য কাজ করবেন।

আরও খবর