নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বোটক্স করে ট্রোলিংয়ের শিকার গৌরী খান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-12-2024 03:48:48 am

বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। তার পরিবারের সদস্যদের নিয়েও আগ্রহী তারা। তাই বিভিন্ন সময়ে নায়কের স্ত্রী এবং সন্তানদের নিয়ে বিভিন্ন মতামত দেন। এবার আলোচনায় শাহরুখের স্ত্রী গৌরী খান। 



ইন্ডিয়া টাইম থেকে জানা যায়, ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে সুখ্যাতি আছে গৌরীর। তারকাদের অন্দরমহল সাজিয়ে প্রশংসা পেয়েছেন তিনি। সম্প্রতি তিনি নতুন একটি ওয়েবসাইট চালু করেছেন। একইসঙ্গে বলেছেন দিল্লিতে ‘গৌরী খান ডিজাইনার সেন্টার’ও খুলবেন তিনি। যার প্রচারের জন্য একটি ভিডিও এবং ফটোশুট করেন। যার কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


যেখানে গৌরীকে দেখে অনেকেরই মনে হয়েছে বোটক্স করিয়েছেন তিনি। তবে চেহারার এমন পরিবর্তন দেখে নেটিজেনরা নানান মত প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এসব না করলেও চলত। আগেই দেখতে ভালো লাগত গৌরীকে। হলিউড-বলিউডের অনেক তারকারা চেহারায় পরিবর্তনের জন্য মাঝেমধ্যেই নানা পন্থার অবলম্বন করে থাকেন। বোটক্স তাদের কাছে খুবই সাধারণ একটা বিষয়। তাই গৌরীর ক্ষেত্রেও খুব সহজেই বিষয়টিকে বোটক্স বলেই ধরে নিয়েছেন নেটিজেনরা। আর এ নিয়েই সমালোচনা।  



সামাজিক যোগাযোগমাধ্যমে গৌরীর ছবিটা ভাইরাল হয়েছে। অনেকেই অনেকের সঙ্গে তুলনা করেছে। বেশিরভাগ নেটিজেনরাই নেতিবাচক কথা বলছেন গৌরীকে নিয়ে। প্রসঙ্গত, গৌরী ২০১২ সালে মুম্বাইয়ে তার নিজস্ব ইন্টিরিয়র ডিজাইনের কোম্পানি শুরু করেন। শুধু সেলিব্রিটি নয়, গৌরীর হাতের ছোঁয়ায় সেজে উঠেছে বহু অফিস ও প্রতিষ্ঠানও। 

আরও খবর




6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৬ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে