ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজদিখানে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের ব্যাতিক্রমী আয়োজন এবং


১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের আজ ৫৪ বছর, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। সিরাজদিখানে ব্যাপক উৎসাহ উদ্দিপনার ও যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। 


উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করলেও সিরাজদিখান উপজেলার ছাতিয়ানতলীতে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন নামক একটি সামাজিক মানবিক সংগঠনের ছিল দিনব্যাপী ব্যাতিক্রমী এক উদ্যোগ। মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠন কর্তৃক আয়োজিত "বিনামূল্যে ডায়াবেটিস ও প্রেসার মাপুন" শিরোনামে সময়োপযোগী কার্যক্রমটি সকলের নজর কেড়েছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে। 



এ উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে সংগঠনটির স্বেচ্ছাসেবক বৃন্দ সকাল ৬ ঘটিকা হতে শুরু করে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস ও প্রেসার মাপার কার্যক্রমটি চলমান রাখে। ধর্ম বর্ণ নির্বিশেষে নানা বয়সী প্রায় শতাধিক মানুষ উক্ত সেবা গ্রহণ করে। খাওয়ার আগে এবং খাওয়ার নির্দিষ্ট সময় পরে ব্লাড গ্লুকোজ টেস্টিং কিটের মাধ্যমে ডায়াবেটিস চেক করা হয় এবং রেকর্ড সংরক্ষণ করা হয়। এর পাশাপাশি সেবা নিতে আসা প্রতিটি সেবা গ্রহীতার ব্লাড প্রেসার মাপা হয়। 



বিজয় দিবস উদযাপনে জনকল্যাণকর এমন ব্যাতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেবা গ্রহণকারী ও এলাকাবাসী। "জাতীয় দিবস পালন উপলক্ষে এমন উদ্যোগ এ এলাকায় এই প্রথম" বলে জানিয়েছেন আশির কোঠা পার করা আছিয়া বেগম। ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক হামিদুল ইসলাম মন্টু বলেন, "বিজয় দিবস উপলক্ষে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের এই সেবা কার্যক্রমটি সত্যিই প্রশংসনীয় এবং যুগোপযোগী।"



সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিস ও প্রেসার মাপতে পেরে খুশি ষাটোর্ধ্ব ঝুনু বেগম। তাঁর মতে, জনকল্যাণকর এমন ব্যাতিক্রমী উদ্যোগ এলাকায় দৃষ্টান্তমূলক হয়ে থাকবে, যেখানে গরিব অসহায় মানুষেরাও বিনামূল্যে হাতের নাগালে সেবা পাচ্ছে। দিনব্যাপী এমন উদ্যোগে খুশি এলাকার সচেতন মহল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেছেন। 


সংগঠনটির সভাপতি সোহাগ বেপারী জানান, আমরা জনকল্যাণে সবসময়ে নিজেদের নিয়োজিত রাখতে বদ্ধপরিকর। তিনি আরোও বলেন, দেশ ও জনগণের সেবায় প্রবাসীদের বিভিন্ন সহায়তা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী আল-আমিন জানান, আমরা সবসময়ই সময়োপযোগী চিন্তা চেতনা ধারণ করি এবং তাই এবারের বিজয় দিবস উদযাপন উপলক্ষে সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই ব্যাতিক্রমী উদ্যোগ। মানুষ ও মানবতার কল্যাণে এবং একটি বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই হাতে হাত রেখে এগিয়ে যাবো।

আরও খবর