মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে ২৪লাখ ৯০হাজার জাল টাকার নোট উদ্ধার


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২৪লাখ ৯০হাজার জাল টাকার নোট উদ্ধার করা হয়েছে। এঘটনার সাথে জড়িত সন্দেহে দুই শিশুসহ একজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের সিলভার পট্টিতে জাল টাকা বিনিময় কালে শিশুকে জনতা আটকে পুলিশে সোপর্দ করে। 

জানা যায়, পৌর শহরের সিভার পট্টির লতিফ মিয়ার মনোহারী দোকান থেকে দুই শিশু গুড় ও সাবান কিনে ১ হাজার টাকার নোট দেয়। ব্যাবসায়ীর নোটটি দেখে সন্দেহ হয়। পাশের দোকানের সুপারি ব্যবসায়ী সাইফুলকে নোটটি দেখালে তিনি জাল টাকা বলে ধারণা করেন। এসময় জনতা দুই শিশুর দেহ তল্লাশি করে ৯০ হাজার টাকা পেয়ে পুলিশকে খবর দেয়। 

  পরে পুলিশ অভিযান চালিয়ে বৃদেবস্থান গ্রামের আবুল কাশেমের বাড়ি থেকে ২৪টি ১হাজার টাকা নোটের বা-েল, জাল টাকা তৈরির ২০ রিম কাগজ, ২ বোতল কেমিক্যাল, ২রোল টাকা তৈরির সুতা উদ্ধার করে। এসময় বৃদেবস্থান গ্রামের মৃত আক্কাস আলির পুত্র আবুল কাশেম (৭০) ও তার দু কন্যার নাতি গৌরীপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামের বাহাদুরের পুত্র পাপ্পু ওরফে স¤্রাট (৯) ও কুমিল্লা জেলার আবু কাউসারের পুত্র হাসান ওরফে জয় (১১) কে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটককৃত কাশেমের আর এক  মেয়ের জামাই কেন্দুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সেলিম জাল টাকা তৈরির মূল হোতা। ইতোপুর্বে সেলিম একাধিকবার জাল টাকাসহ আটক হয়।

ওসি মোস্তাছিনুর রহমান জানান, দুই শিশু সহ নানাকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।  


Tag
আরও খবর