নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ঝিনাইগাতীর মালিঝিকান্দা সরকারি আদর্শ কলেজে তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্ত জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে” শেরপুরের ঝিনাইগাতীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার শেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা সরকারি আদর্শ কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ওই কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মলয় কুমার চাকির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের, কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সুশান্ত চন্দ্র রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আজাহারুল ইসলাম জুয়েল, ইংরেজি বিভাগের প্রভাষক আসাদুজ্জামান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নিয়ামুল বাছির। শিক্ষার্থীদের পক্ষ থেকে তারুণ্যের উপর বক্তব্য রাখেন, ১ম বর্ষের ছাত্রী রুপসী ও ২য় বর্ষের ছাত্র জাকারিয়া। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ’৫২ এর ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলায় কথা বলছি। ’৭১ এর মুক্তিযুদ্ধ এবং জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের স্বাধীনতা তরুণদের হাত ধরেই এসেছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের হাত ধরেই জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেন বৈষম্য ও স্বৈরশাসন তৈরি না হয়। তরুণদের সকল ক্ষেত্রে প্রাধান্য দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

Tag
আরও খবর