আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

শ্যামনগরে পুলিশি অভিযানে একটি ওয়ান শুটার গানসহ ৬০ রাউন্ড গুলি উদ্ধার


সাতক্ষীরার শ্যামনগরে পুলিশি অভিযানে একটি ওয়ান শুটার গানসহ ৬০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার দুপুর দুইটার দিকে উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের একটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ উক্ত ওয়ান শুটার গানটি উদ্ধার হয়।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যার নেতৃত্বে পুলিশ সদস্যরা উক্ত অভিযানে অংশ নেয়। গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নি সংযোগের পর সুযোগ সন্ধানীরা এসব গুলি ও গান লুট করে।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান ৫ আগষ্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। একাধিক সোর্সকে কাজে লাগিয়ে লুন্ঠিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। অব্যাহত অভিযানের মুখে পরিত্যক্ত অবস্থায় বুধবার ৬০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়।


এসময় একটি মামলার জব্দ তালিকায় থাকা একটি ওয়ান শুটার গানও উদ্ধার করা হয়। লুটকৃত অস্ত্র ও গুলির বিষয়ে নিশ্চিত তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে বলেও তিনি ঘোষনা দেন। একই সাথে তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখার বিষয়ে নিশ্চয়তা প্রদান করে তিনি থানার লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে সকলের সহযোগীতা কামনা করেন।


আরও খবর